× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

পানিবন্দী চরাঞ্চলের মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দিলেন চেয়ারম্যান

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/rasta-toyri.jpg

কামারখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর সহ চরাঞ্চলের মানুষের রাস্তা নির্মান করে তাদের উন্নয়নের ভাগ্যের পরিবর্তন করলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ মোঃ মন্জুর হোসেন(বুলবুল) এর মাধ্যমে ।

সংবাদ শুনে রবিবার গয়েশপুর গ্রামে গিয়ে দেখা যায় ১৩ফুট চওড়া ২০০০ফিট লম্বা ওহিদ বিশ্বাসের বাড়ী হইতে মুক্তার ফকিরের বাড়ী পর্যন্ত অতিজরুরী এবং উন্নতমানের রাস্তা তৈরী করা হচ্ছে। এই এলাকার মানুষ মোঃ ছরোয়ার ফকির ও মোঃ মতিয়ার রহমান এবং শোভা বিশ্বাসের সাথে আলাপ করে জানা যায় তারা এই তৈরী করা দেখে খুব খুশি। তারা বলেন আমরা এই রাস্তা পেয়ে আমাদের ফসলাদি নিয়ে হাটে-বাজারে এবং পানি বন্দী সময় আর চলার কোন সমস্যা রইলো না।

এ ছাড়া আরও বলেন আমরা আমাদের এই চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা সহ আর একবার চেয়ারম্যান হোক আমরা এই দোয়া করি। পাশা পাশি তারা পাকা রাস্তা দাবী করেন ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন(বুলবুল)এর নিকট। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহরাব হোসেন এর মাধ্যমে জানা যায় চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর অনুরোধক্রমে চরাঞ্চলের মানুষের যাতায়াতের চরম সমস্যার কারনে ও ভাগ্যে উন্নয়নের জন্য মাননীয় সংসদ সদস্য মন্জুর হোসেন বুলবুল এই রাস্তা তৈরী করে দিচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..