× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

সুবর্ণচরে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ACP
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরের খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মো.রেজাউল হক (৬) পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুল হান্নানের ছেলে এবং একই মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র ছিল।
সোমবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেরার চর যুব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্য ব্যাগ্যা ১৪নম্বর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, নিহত রেজাউল হক সকালে পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসায় যায়। দুপুরের দিকে সহপাঠীদের সাথে খেলাধূলার এক পর্যায়ে সবার অগোচরে মাদ্রাসার পুকুরে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতেঅিভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..