× Banner
সর্বশেষ

পাথওয়ের উদ্যোগে অসহায়-দরিদ্র ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ মে, ২০১৯

সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও মাস ব্যাপী অসহায়, দরিদ্র ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচীর আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা “পাথওয়ে”।

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন টার্মিনালগুলোতে প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ৯ই রমজান বুধবার মহাখালী বাস টার্মিনালে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি মোঃ  পাথওয়ে এর নির্বাহী পরিচালক মোঃ শাহীন এবং পাথওয়ে এর অঙ্গ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..