× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেছেন, ‘কর্মস্থলে থেকে শুরু করে সবখানে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। দুর্যোগ, কৃষি, খাদ্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রমে পাটজাত ব্যাগ ব্যবহার বাড়াতে আমরা কাজ করছি। পাটজাত পণ্যের এত বৈচিত্র্য সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, যা এই মেলাতে প্রত্যক্ষ করলাম।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পাট ও বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ পরিদর্শন শেষে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উদ্যোক্তাদের সহযোগিতা আর উৎসাহিত করা যার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে। সোনালি আঁশের ঐতিহ্য দেশের গ্রামীণ মানুষগুলো ধরে রেখেছে-তা এগিয়ে নিতে কী সমস্যা আছে, সে সমাধানের লক্ষ্যে আমরা পদক্ষেপ নিবো।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভারসিফেকেশন এন্ড প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মেলার স্টল পরিদর্শন করে পণ্যের প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের সমস্যা নিরসনে সরকারের সহায়তার বিষয়ে আশ্বাস দেন।

উল্লেখ্য, জাতীয় পাট দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ আয়োজন করে। মেলায় মোট ৭২ টি স্টলের অধিকাংশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জেডিপিসি’র প্রশিক্ষিত উদ্যোক্তাদের তৈরি এই মেলা আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে।


এ ক্যটাগরির আরো খবর..