এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পাটকেলঘাটা সদর দপ্তরে ক্যাশ বিভাগে কর্মরত বিল গ্রহীতা আকলিমার বিরুদ্ধে গ্রাহক লাঞ্চিতের অভিযোগ উঠেছে। আকলিমার মতো কতিপয় কান্ডজ্ঞানহীন কর্মচারীর কারণে ভেস্তে যেতে বসেছে গ্রাহক সেবার সুনাম। তাছাড়া দীর্ঘদিন এ বিভাগে থেকে একাধিক গ্রাহককে বিভিন্ন সময়ে লাঞ্চিত, অপমানিত, অশ্রাব্য আচরণের কারণে ক্ষুদ্ধ হয়ে অপসারণ পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন পবিসের সাধারণ গ্রাহক বৃন্দ।
জানা যায়, গত মঙ্গলবার সাতক্ষীরা পবিসের গ্রাহক থানার তৈলকুপি গ্রামের তাসের আলী মোড়লের স্ত্রী ফরিদা বেগম (৫০) বিদ্যুৎ বিল দেয়ার উদ্দেশ্যে ক্যাশ লাইনে দাড়ান।
আধা ঘন্টা সারিবদ্ধ লাইন শেষে বিলের কাগজ সহ টাকা ও সামান্য কিছু কয়েন হাতে পড়ার সাথে সাথে ক্যাশ বিভাগে কর্মরত আকলিমা বেগম শতাধিক গ্রাহক, পবিসের কর্মকর্তা কর্মচারীর সম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ করে সবকিছু ছুড়ে ফেলে দেন। উপায়ন্তর না পেয়ে বৃদ্ধা মহিলা ফরিদা বেগম সমস্থ কয়েন, টাকা ও বিলের কাগজ গুছিয়ে কাদতে কাদতে বাড়ি ফিরে যান। একজন মা বয়সী বৃদ্ধা মহিলার সাথে এমন অসৌজন্যমুলক আচরণের প্রতিক্রিয়ায় উপস্থিত গ্রাহক সাধারণ বলেন, এমন আচরণটি করা তার আদৌ উচিত হয়নি।
গত ৭ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টা ৫০ মিনিটে ঐ একই গ্রাহক ফরিদা বেগম পুনঃরায় বিল দিতে আসেন। একজন অসুস্থ গ্রাহকের বিলের কাগজটিও একসঙ্গে দিলে ক্যাশ বিভাগে দায়িত্বরত আকলিমা খাতুন বাইরে ছুড়ে ফেলে দেন। তিনি রাগান্বিত হয়ে বলেন, বেয়াদব মহিলা, বুড়ী হয়েছ কারে বলে। একসঙ্গে একাধিক কাগজ দাও? এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিল দিতে আসা উপস্থিত গ্রাহক সাধারণ আকলিমার বিরুদ্ধে ফুসে ওঠে।
এমন ঘটনার সত্যতা ও কারণ জানতে সরেজমিনে ঐ পল্লীবিদ্যুৎ অফিসে গেলে আকলিমা বলেন, আমি মাত্র দুই দিন এই ক্যাশ সেকশানে। আজকের দিন বাদে এমন ঘটনা ঐ মহিলার সাথে ঘটার কথা অস্বীকার করে বলেন, নিজের পরিচয়তো দেবেন ? পাটকেলঘাটায় তো কার্ডধারী সাংবাদিকের অভাব নেই। কে যে কখন আসে ! সাতক্ষীরা পবিসের একজন উর্দ্ধতন কর্মকর্তা জানান, অপদার্থ মহিলা আকলিমার এমন অভিযোগ নতুন কিছু নই। আমার মনে হয় তিনি ভারসাম্যহীন হয়ে পড়েছেন। পবিসের এজিএম ফাইন্যান্স উৎপল মন্ডলের নিকট জানালে তিনি বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আমি কোনো বক্তব্য দিতে পারি না। সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) রবীন্দ্রনাথ দাস বলেন, আকলিমার বিরুদ্ধে সতর্কতা পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন করব। ক্যাশ বিভাগে কর্মরত আকলিমা খাতুন দীর্ঘদিনের এমন অশালীন আচরণের কারণ তদন্ত পূর্বক ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে অথবা অপসারণ পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির সকল গ্রাহক সাধারণ।