এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্য্যালয়ে সমন্বিত স্বাস্থ্য সহায়তা প্রকল্প সিসিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় এ্যানেজবাদ ও আইওএম’র অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যা রোখসানা পারভীন, ছায়রা বানু, মঞ্জুয়ারা বেগম, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, ইমাম আবুল কাশেম হেলালী, পুরোহিত সমর চ্যাটার্জী, ডাঃ নুরুল ইসলাম, শিক্ষিকা সেলিনা ইয়াসমিন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রুপান্তরের তালা উপজেলা ম্যানেজার উৎপল চক্রবর্তী। সভায় উপস্থিত সকলে কুমিরা ইউনিয়নের সকল জনগোষ্ঠীকে মানব পাচারের হাত থেকে রক্ষা এবং সচেতনতা পূর্বক স্বাস্থ্য সহায়তার উপর জোর তাগিদ দেন।