পাটকেলঘাটায় পাচারচক্রের পরিত্যক্ত বাড়িতে পূরাকীর্তির সন্ধান

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটায় পাচার চক্র কুমিরার একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে পুরাকীর্তির সন্ধানে মাটি খুড়ার ঘটনায় এলাকায় ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি কুমিরা স্বরস্বতী আচার্যের পরিত্যক্ত বাড়িতে ঘটিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল সরেজমিন গিয়ে পরিত্যক্ত ঐ বাড়ির একটি রুমে বসবাসরত স্বপন আচার্যের পুত্র বিশ্বজিত আচার্যের সাথে কথা হলে মাটি খুড়ার ঘটনা জানতেই তিনি প্রথমে ঐ গ্রামের মোজাহার সরদারের পুত্র জোহর আলী, মৃত প্রণব মিত্রের পুত্র নীল কমল বাপির নেতৃত্বে ৭/৮ জন ম্যাগনেট পাচার চক্র ৩-৪ দিন ধরে ঘরের মেঝে খূড়ে পুরাকীর্তির সন্ধান করছে বলে জানায়। এ সময়  ঐ রুমের দরজায়  লাগানো তালা খোলার কথা বললে চাবি নেই বলে উত্তেজিত হয়ে ওঠে। ঘটনার রহস্য জানার জন্য এলাকাবাসী ঐ বাড়িতে জড় হলে আরও উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে বাড়ি থেকে সবাইকে বের হয়ে যাওয়ার জন্য ঘর থেকে ধারালো দা নিয়ে খুন করার উদ্ধত হলে সবাই বাড়ি থেকে বের হয়ে আসে।  এ ঘটনায় পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কে জানানো হলে তিনি বিষয়টি দেখছি বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।