এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় নারী ও শিশু নির্যাতন মামলায় মিয়ারাজ হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।
থানার দায়িত্বরত কর্মকর্তা এস.আই আশরাফুল ইসলাম জানান, থানার কুমিরা গ্রামের মৃত সায়েম আলীর পুত্র মিয়ারাজ হোসেন জি আর আসামী। সোমবার পুলিশি অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।