× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

পাটকেলঘাটায় ছড়িয়ে পড়েছে ঠান্ডা গরমে রোগবালাই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :প্রকৃতির হঠাৎ ঠান্ডা গরমে নানা প্রকার রোগ বালাই দেখা দিয়েছে। রাতের বেশির ভাগ সময় ঠান্ডা থাকলেও দিনের আলোতে বেড়েই চলেছে তাপমাত্রা।

সারাদিনের মাত্রাতিরিক্ত পরিশ্রমে শরীরের ঘাম ঝরিয়ে খেটে খাওয়া মানুষগুলো পড়ছেন ক্লান্ত হয়ে। প্রয়োজনের তুলনায় শরীরের চাহিদার পরিমান ঘাটতি থাকায় নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন অনেকে।

পাটকেলঘাটার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে খোঁজ নিয়ে জানা যায়,  এই নানাবিধ রোগের প্রার্দূভাব শিশু এবং বয়োবৃদ্ধদের মাঝে বেশি পরিলক্ষিত হয়েছে। থানার কুমিরা গ্রামের আব্দুস সালামের পুত্র শহিদুল ইসলাম জানান, পরিবারে দুটো মেয়ে সর্দি জ্বরে বিছানায় কাতর।

ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে একবার জ্বর চলে গেলেও পরোক্ষনেই তা আবার শুরু হয়ে যাচ্ছে। স্থানীয় হাসপাতাল, ক্লিনিকগুলোতে দেখা দিয়েছে রোগীদের উপচে পড়া ভিড়। রোগের মধ্যে ডায়রিয়া, ভাইরাস জ্বর, সর্দি, কাশি, মাথা ধরা রোগীর সংখ্যা তুলনামুলক বেশী।

স্থানীয় একটি হাসপাতালে প্রাপ্ত তথ্যে জানা যায়, সরকারী বরাদ্দকৃত ঔষুধের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

পাটকেলঘাটা নার্সিং হোমের পরিচালক ডাঃ গোলাম রসুল জানান, প্রকৃতির বিরুপ আবহাওয়ার কারণে হঠাৎ বিভিন্ন রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। যা শিশু এবং বয়োবৃদ্ধদের মাঝে একটু বেশি।


এ ক্যটাগরির আরো খবর..