পাটকেলঘাটায় কপোতাক্ষের ভেড়িবাঁধের মাটি কাটায় জরিমানা

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের ভেড়িবাধের মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

থানা সূত্রে জানা যায়, কাশিপুর গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের পুত্র রফিকুল বিশ্বাস রবিবার সকাল ১০ টায় ছোটো কাশিপুর নামক স্থানে কপোতাক্ষ নদের ভেড়িবাধের মাটি কাটছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেনের কাছে হাজির করা হলে আদালত তাকে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।