× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পাটকেলঘাটার ওভার ব্রীজের উপর যানজট চরমে

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভার ব্রীজের উপর যানজট চরম আকার ধারণ করেছে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা ব্যাথা না থাকলেও ব্যস্থতম জনগুরুত্বপূর্ণ এ সড়কে সাধারণ পথযাত্রীরা প্রতিনিয়ত পড়েন মহা বিপাকে।  সড়কের দু’ধারে যত্রতত্র ভাবে নসিমন, করিমন, ব্যাটারী ভ্যান এবং দানব যন্ত্র টলি রাখার কারণে প্রতিনিয়ত যানজট এবং সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পেয়েই চলেছে। এতে সাধারণ চলাচলকারী পথ যাত্রীরা পড়ছেন চরম বিড়ম্বনায়।

সরেজমিনে পাটকেলঘাটার ওভার ব্রীজের উপর দেখা যায়, প্রতিনিয়ত এই ব্যস্থতম সড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, আইনজীবী, ব্যাংকার, শিক্ষক সহ অনেক শ্রেণী পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু একবার যানজটের কবলে পড়লে পরীক্ষার্থী সহ ব্যস্ততম শ্রেণী পেশার মানুষগুলো সময়ের কাছে তাদের হার মানতে হয়। কারণ হিসেবে দেখা যায়,  সড়কের দু’ধার দিয়ে রয়েছে নানা যানবাহন। রাস্তার দুই পাশে খুলনা ও সাতক্ষীরাগামী বাস থাকায় স্থান অনেকটা সংকুলান হয়ে পড়ে। তার উপর দু’ধার দিয়ে দাড় করিয়ে রাখা ইঞ্জিন ভ্যান, ব্যাটারী ভ্যান, মটর সাইকেল, মাহেন্দ্র তো রয়েছে। পাশাপাশি পাটকেলঘাটা ব্রীজের উপর অবৈধ স্থাপনায় গড়ে তুলেছে দোকানপাট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারংবার এ সকল স্থাপনা ভাঙ্গার উদ্যোগ নিলেও অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়। এছাড়া ব্রীজের উপর মাহেন্দ্র পার্কিং যেন মড়ার উপর খাড়ার ঘা। যাত্রী নামিয়ে প্রতি মুহুর্তে তাদের এসকল বিড়ম্বনার স্বীকার হন সাধারণ চলাচলকারী যাত্রীরা।

জনগুরুত্বপূর্ণ এ সড়কটির উপর অবশেষে গাড়ি পার্কিং বিষয়ে সতর্কতা জারি করলেও কে মানে কার কথা। কাকডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত যেন এ দশা লেগেই থাকে। থানার রাঢ়ীপাড়া গ্রামের খোকন আলী জানান, এ সকল যানচালনাকারী ব্যক্তিগণ অত্যাধিক দুঃসাহসের। সড়কের অদুরে রাখার কথা বললে বাচার উপায় থাকে না। এমনকি এদের একটু সাইড দিতে বললেও তাতে কোনো প্রকার কর্ণপাত করে না। নাম প্রকাশে অনিচ্ছুক মাহেন্দ্র চালক জানালেন আমাদের উপর অভিযান চালালে আমরা কোথায় গিয়ে ঠাই নেব। বিকল্প হিসেবে আমাদের তো মাহেন্দ্র স্ট্যান্ড নাই। দেখা যায়, ব্রীজের উপর ২৫/৩০ খানা ভাড়ায় চালিত মটর সাইকেল সাজিয়ে রাখতে। এছাড়া রয়েছে ১০/১৫ টি ইঞ্জিন ভ্যান, ব্যাটারী ভ্যান, ১৫/২০ টি মাহেন্দ্র আর রাস্তার দু’ধার দিয়ে দাড় করানো ২/৩ টি বাস। এর মধ্যে জনগুরুত্বপূর্ণ এ সড়কটিতে ট্রাক সহ অন্যান্য যানবাহন তো আছেই। একটি বাসের পিছনে আরেকটি এসে ধাক্কা দিলেই যেন এদের চলা শুরু হয়। আব্দুল জলিল নামে একজন বাস চালক জানালেন আমরাতো সড়কে চলাচলের জন্য সরকারকে অর্থ দেয়। রাস্তার তো আমাদের টাকাই তৈরী। পারলে নসিমন, করিমন, মাহেন্দ্র সহ অন্যরা দাড়াতে পারবে না। ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারের ৫ রাস্তার মোড় হতে দু’ধারে তাকালে দেখা যায় এ সকল অবৈধ যানের ছড়াছড়ি। যে কারণে যানজট আর দূর্ঘটনা প্রতিনিয়ত লেগেই থাকে।

জানা যায়, সড়ক দূর্ঘটনায় ইতিপূর্বে এ ব্যস্থতম মহাসড়কে বহু লোকের প্রাণহানি সহ পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। সচেতন মহল বলছেন, যদি অহেতুক এ সকল যানবাহন রাস্তার দু’ধারে দাড় করিয়ে না রাখে তবে সড়ক দূর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। অতিদ্রুত যাতে পাটকেলঘাটা ওভার ব্রীজের উপর অবৈধ স্থাপনা এবং সড়ক ও রাস্তার দু’ধারে এসকল যানবাহন থেকে পরিত্রাণ পেতে পারে তার কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পাটকেলঘাটা বাসী।


এ ক্যটাগরির আরো খবর..