× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান কি?

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

বাংলাদেশের দুর্নীতিবাজ-অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান অস্পষ্ট।

৮ আগস্ট মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল যে, বাংলাদেশে যারা দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে কিনা ― এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, “নিষেধাজ্ঞা দেওয়ার আগে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র কখনোই কথা বলে না। আমি এর আগে অন্য একটি দেশের বিষয়ে করা প্রশ্নের জবাবে যেমনটা বলেছি, নিষেধাজ্ঞা দেওয়ার আগে বিষয়টি নিয়ে আমরা কখনোই কথা বলি না। সাধারণভাবে বলতে গেলে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি হাতিয়ার হতে পারে নিষেধাজ্ঞা। আমাদের আরও কিছু হাতিয়ার রয়েছে। যেমন সম্পদ জব্দ করা। অংশীদার দেশগুলোকে তথ্য দেওয়া, যাতে তারা মামলা করতে পারে। দুর্নীতিবাজদের নির্মূলে ন্যায়সংগত ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণের জন্য তারা বাংলাদেশকে উৎসাহিত করেন।”

ব্রিফিংয়ে মিলারের কাছে একজন সাংবাদিক জানতে চান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতিবিরোধী সমন্বয়কারী রিচার্ড নেফিউ বাংলাদেশে তার সফর মাত্র শেষ করেছেন। সফরকালে তিনি দেশটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশে তার সফরের সময়কালে একটি প্রভাবশালী ইংরেজী পত্রিকা ― এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের অর্থ পাচার নিয়ে একটি বিষ্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। সাইফুল আলম শেখ হাসিনা সরকারের একজন সহযোগী।

সাইফুল আলমের বিরুদ্ধে বিদেশে একটি ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলা এবং এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ বিদেশে পাচার করার অভিযোগ উঠেছে। ব্যাপক দুর্নীতি, বিদেশে অর্থ পাচারের বিষয়ে স্টেটওয়াচ ডটনেট ও ওসিসিআরপি একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। উল্লেখ্য,  বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠককালে রিচার্ড নেফিউ ইঙ্গিত দিয়েছেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..