× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পাকিস্তান হোয়াইটওয়াশের লজ্জার সামনে

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: মুদ্রার দুই পিঠই দেখা হয়ে গেল পাকিস্তানের।

দুর্দান্তভাবে চার টেস্টের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে ইতিহাস গড়ে পাকিস্তান। অথচ ওয়ানডে সিরিজে চরম নাজুক অবস্থা সফরকারীদের।

টানা চার ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে আজহার আলীর দল। এবার ইংলিশদের কাছে হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে তারা!

আজ কার্ডিফে পঞ্চম ও শেষ ওয়ানডেতে সেই লজ্জা এড়াতে পারবে পাকিস্তান? ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

পাকিস্তান যেখানে লজ্জার সামনে দাঁড়িয়ে, ইংল্যান্ডের সেখানে দারুণ এক অর্জনের হাতছানি। ইংলিশরা পাঁচ বা এর বেশি ম্যাচের সিরিজে মাত্র একবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পেরেছে।

২০০১ সালে জিম্বাবুয়েকে তাদের মাটিতেই ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল নাসের হুসেনের ইংল্যান্ড। দ্বিতীয়বারের মতো সেটি করে দেখানোর হাতছানি এবার এউইন মরগানের দলের সামনে।


এ ক্যটাগরির আরো খবর..