পাকিস্তানে না গিয়ে ভারতে থেকে তারা দেশের কোনো উপকার করেনি -যোগী

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ দেশভাগের সময় পাকিস্তানে না গিয়ে ভারতে থেকে মুসলমানেরা দেশের কোনো উপকার করেনি বলে মন্তব্য করলেন বিজেপির ব্রহ্মাস্ত্র হিসেবে পরিচিত কট্টরপন্থী নেতা যোগী আদিত্যনাথ।

দিল্লীর নির্বাচনের জন্য এখন মাত্র হাতে গোনা ৫ দিন রয়েছে। এই পরিস্থিতিতে কোনো দল পিছিয়ে থাকতে চাই না। বিজেপির প্রায় সব বড় নেতা বিধানসভা নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার প্রয়াসে প্রচার চালাচ্ছেন। এর মধ্যে বিজেপি দিল্লীতে নিজেদের সরকার আনার জন্য দিল্লী নির্বাচনে বিজেপি যোগী আদিত্যনাথকে ব্রহ্মাস্ত্র হিসেবে মাঠে নামিয়েছে।

এর মধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক ইন্টারভিউতে বিতর্কিত মন্তব্য করেছেন। এক সাংবাদিক বলেছিলেন যে যারা শাহীনবাগে আন্দোলন করছে তারা সেই সব পরিবারের লোকজন যারা দেশভাগের সময় পাকিস্তান যাননি। এর উত্তরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন,পাকিস্তান না গিয়ে তারা ভারতের কোনো উপকার করেনি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য পরবর্তী সময়ে আরো বিতর্ক তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে। কারণ CAA নিয়ে সেকুলার ও বুদ্ধিজীবী বর্গ ব্যাপক সক্রিয় রয়েছে। এখন এ প্রসঙ্গে তাদের কি পতিক্রিয়া আসে সেটাই দেখার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।