× Banner

পিঁ আই ডি

পাকিস্তানের সাথে ব্যবসা সম্প্রসারণে রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
পাকিস্তানের সাথে ব্যবসা

পাকিস্তানের সাথে ব্যবসা সম্প্রসারণে রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার পাশাপাশি ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে পাকিস্তানের পক্ষ থেকে স্বীকারের বিষয়টিও উত্থাপন করেছি। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

আজ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং ঢাকায় ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার (Stefan Liller) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদের সাথে সাক্ষাৎ কালে তিনি এসব কথা জানান।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে সংস্থাটির সাথে দেশের ৫০ বছরের সহযোগিতার সম্পর্কের ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ সহজে ছাড় করার বিষয়টিও আলোচনায় স্থান পায়।


এ ক্যটাগরির আরো খবর..