× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

পাকিস্তানের সাচ্চা বন্ধু মুজাহিদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক মুজাহিদকে ‘পাকিস্তানের সাচ্চা বন্ধু’উল্লেখ করে এক প্রতিবাদ সমাবেশে বলেন, ‘মুজাহিদ একাত্তরের পাকিস্তান সেনাবাহিনীর সহযোগীতা করায় তাঁকে হাসিনা ওয়াজেদ সরকার খুন করেছে ’l

খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক জনসভায় সিরাজুল বলেন, ‘আজকের দিনটি একটি কালো দিন, কারণ এই দিনে ঢাকায় পাকিস্তানের এক সাচ্চা বন্ধুকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। যারা একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে , যারা পাকিস্তানের আদর্শে বিশ্বাসী ছিল এবং পূর্ব পাকিস্তানের আলাদা হওয়ার বিরোধিতা করেছিল, তাদেরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ হত্যা করছে।’

এমনকি একাত্তরে পাকিস্তানের প্রতি আনুগত্য স্থাপনকারী ব্যক্তিদের বিচার ঠেকাতে ইসলামাবাদকে পদক্ষেপ নিতেও উসকানি দিয়েছেন দলটির আমির।

শুধু পাকিস্তান জামায়াতের এই নেতা নয়, সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সরকারের কর্তা ব্যক্তিরাও। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান অভিযোগ করেছেন, “বাংলাদেশে একটি ‘গোষ্ঠী’ আছে যারা বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে বিমুখ। পাকিস্তান ও বাংলাদেশের জনগণ অতীতের তিক্ততা পেছনে ফেলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।”

রবিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কাজী খলিলুল্লাহ এক বিবৃতিতে বলেন, আমরা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির মতো দুর্ভাগ্যজনক ঘটনায় গভীর উদ্বেগ এবং গভীর যন্ত্রণা অনুভব করছি।

এর এক দিন পর পাঞ্জাব প্রাদেশিক পরিষদে এই প্রস্তাব তোলা হয়। এতে বলা হয়, পাকিস্তানের ভাবাদর্শের সমর্থকদের অব্যাহতভাবে ফাঁসি কার্যকর করে মানবাধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস) বিষয়টি উত্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় এতে।

পাকিস্তানের এই প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে দেশটির হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে সরকার। মানবতাবিরোধী অপরাধের বিচারে কোন দেশের নেতিবাচক প্রতিক্রিয়া মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তান পার্লামেন্টে একটি নিন্দা প্রস্তাবও গৃহীত হয়, যাতে জামায়াতের চাপ ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবরে আসে।

মুক্তিযুদ্ধের সময় নিজ দেশবাসীর স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়ে গণহত্যায় অংশগ্রহণ ও পরিকল্পনার দায়ে মানবতাবিরোধীদের বিচার হচ্ছে বাংলাদেশে। এই বিচারের শুরু থেকেই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে পাকিস্তান। অপরাধীদের বাঁচাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে লবিংও করছে দেশটি।

একাত্তরে জামায়াতে ইসলামী পাকিস্তানের শাখা ছিল গোলাম আযম নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান জামায়াত। মুক্তিযুদ্ধের বিরোধিতায় নামার পাশাপাশি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতা-কর্মীদের নিয়ে মুজাহিদ আল বদর বাহিনী গঠন করে l


এ ক্যটাগরির আরো খবর..