× Banner
সর্বশেষ
শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

কূটনৈতিক প্রতিবেদক

পাকিস্তানের মাটিতে ২০ জনকে হত্যা, ‘নতুন ভারত’ শত্রুর ঘরে ঢুকে মারে : নরেন্দ্র মোদি

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
করোনায় আতঙ্কেও ভারতকে গুলি

সম্প্রতি পাকিস্তানের মাটিতে ২০ জনকে হত্যা ঘিরে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই ২০ জনকে পাকিস্তানের মাটিতে হত্যার নির্দেশ দিয়েছিল দিল্লি। যার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনটিতে পাকিস্তানের বেশ কয়েকজন অফিসার দাবি করেন, ওই ২০ জনকে হত্যার নির্দেশ সরাসরি দিল্লি থেকে এসেছিল। রিপোর্টে বলা হয়েছে, মৃতরা বেশিরভাগই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের দ্বারা নিহত হয়েছে।

পাকিস্তানি গোয়োন্দাদের দাবি, এর নেপথ্যে ভারতীয় গোয়েন্দা বিভাগের ‘স্লিপার’ সেল কাজ করছে। যদিও গার্ডিয়ানের ওই রিপোর্টের সমস্ত দাবি খারিজ করেছেন খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই রিপোর্ট নিয়ে চারদিকে যখন তুমুল আলোচনা; তারই মাঝেই শুক্রবার রাজস্থানে বিজেপির প্রচার সভায় এমন তোপ দাগেন নরেন্দ্র মোদি। পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান রাজ্যে নিজ দল বিজেপির প্রচার সভায় এদিন আরেকবার নাম না নিয়েই প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

ভারতের আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে দেশটি জুড়ে চড়ছে প্রচারণার পারদ। গত বৃহস্পতিবার কোচবিহারে হাইভোল্টেজ সভার পর শুক্রবার রাজস্থানের চুরুতে সভা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যে দেশের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে তিনি ভারতের সেনাবাহিনীতে ‘ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন’ এর কথা উল্লেখ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন দিয়েছি, সেনাবাহিনীকে ছাড় দিয়ে দিয়েছি সীমান্তে পাল্টা জবাব দিতে… শত্রুরা জানে এটা মোদি, আর এটা নতুন ভারত… নতুন ভারত শত্রুর ঘরে ঢুকে আর তাদের মারে।’


এ ক্যটাগরির আরো খবর..