× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

পাকিস্তানের পুলিশ স্টেশনে হামলায় নিহত ২৩

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
পুলিশ স্টেশনে হামলা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলায় ২৩ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় উদ্ধারকারী সেবা সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ বলেন, পুলিশ স্টেশনের ফটকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। চালানো হয় গুলি। বোমা-গুলিতে অনেক মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ২৮ জন।

হামলার পর টিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহত ব্যক্তিরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত করা হয়নি।

আফগান সীমানাঘেঁষা দেরা ইসমাইল খান জেলায় মঙ্গলবার এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে টিজেপির উত্থান ঘটেছে। ধারণা করা হয়, এই গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ত। তবে তা যাচাই করা সম্ভব হয়নি। তারা সরকারের পতন ও ইসলামি অনুশাসন প্রতিষ্ঠা করতে চায়।


এ ক্যটাগরির আরো খবর..