× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের নাটকীয় হার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: সোমবার দিবাগত রাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় পাকিস্তান-ইংল্যান্ড। হোয়াইটওয়াশের লজ্জার হাত থেকে বাঁচতে হলে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের সামনে।

তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের করা ১৫৪ রানের জবাবে পাকিস্তানও তোলে ১৫৪ রান। ফলে ম্যাচ টাই হয়। এরপর টাইব্রেকার নামক সুপার ওভারে দুর্ভাগ্যজনকভাবে হেরে যায় পাকিস্তান। এর মধ্য দিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হয় শহীদ আফ্রিদির দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস নামক ভাগ্য পরীক্ষায় জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। ব্যাট করতে নেমে শূন্য রানে উইকেট হারালেও জেমস ভিনচির ৪৬, ক্রিস ওয়াকসের ৩৭ ও জো রুটের ৩২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে ইংলিশরা। বল হাতে পাকিস্তানের শহীদ আফ্রিদি ও সোহেল তানভীর ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন আমির ইয়ামিন, আনোয়ার আলী ও শোয়েব মালিক।

১৫৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। ১১ রান তুলতেই তারা প্রথম সারির তিন-তিনজন ব্যাটসম্যানকে হারিয়ে বসেন। এরপর অবশ্য শোয়েব মালিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। মালিকের ৫৪ বলে ৮টার ও ২ ছক্কায় করা ৭৫ রান, আফ্রিদির ২০ বলে করা ২৯ রান ও রিজওয়ানের ২৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানও ১৫৪ রান সংগ্রহ করে। ফলে ম্যাচ টাই হয়ে যায়। বল হাতে ইংল্যান্ডের ডেভিড উইলি ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ক্রিস ওয়াকস, আদিল রশিদ ও মঈন আলী।

এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ৩ রান সংগ্রহ করতে পারে। জবাবে কোনো উইকেট না হারিয়েই এই রান টপকে যায় ইংল্যান্ড। এর মধ্য দিয়ে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয় তুলে নেয় ইংলিশরা। পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে।

পাকিস্তান সিরিজ হারলেও ৫৪ বলে ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন শোয়েব মালিক। আর সিরিজসেরা হয়েছেন ইংল্যান্ডের জেমস ভিনচি।


এ ক্যটাগরির আরো খবর..