× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

পাওনা টাকার দ্বন্দ্বে প্রাণ গেল নারীর, গ্রেফতার ১

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
sudharam thana

নোয়াখালীর সদর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে পাওনাদারের মারধরে এক নারী মারা যাওয়া অভিযোগ পাওয়া গেছে।  এই ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।  নিহত নূর নাহার (৪৫) উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোড়াপুর গ্রামের সামছুল হকের স্ত্রী।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বুধবার (১১ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে রুবেল জানান, ৪ থেকে ৫ বছর আগে তার বাবা আগে বিস্কুট বেকারী থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে বিক্রি করত। তখন ৫-৬ হাজার তার বাবা ধারনেন কাদির হানিফ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা মহিনের (৩৫) কাছ থেকে। কিন্তু মহিন বর্তমানে ৩০ হাজার টাকা পাওনা বলে দাবি করে আসছে। এই ঘটনার জের ধরে মহিন সন্ত্রাসী ভাড়া করে মাইজদী হাউজিং এলাকা থেকে তার ছোট ভাই বিপ্লবের রিকশা আটক করে নিয়ে যায়।  পরে তার মা রিকশা উদ্ধার করতে গতকাল বুধবার বিকেলের দিকে মহিনের বাড়িতে যায়। সেখানে মহিনের পা ধরে তার মা রিকশা ফেরত চায়। একর্পায়ে মহিনের সাথে তার মায়ের বাকবিতন্ডা হয়।এতে মহিন ক্ষিপ্ত হয়ে তার মায়ের শরীরে জোরে ধাক্কা দেয় এবং লাথি মারে। এতে তার মা অসুস্থ হয়ে পড়লে মহিন তাকে মৃত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত নার্স জানায় মৃত অবস্থায় মাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মনে হয় এটা মেরে ফেলার ঘটনা না। ময়না তদন্তের রিপোর্ট এলে বলা যাবে।  অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, নিহতের পরিবার অভিযোগ ছিল টাকা দাবি করে রিকশা আটক করে।  পরে তার ছেলে ও মা মহিনের বাড়িতে যায়। সেখানে গেলে তার মা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল আসার পথে ওই নারী মারা যায়।
ওসি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আমরা মামলা নেব।


এ ক্যটাগরির আরো খবর..