× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট ৩৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৪২ ভোট বাতিল করা হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিন। নির্বাচনে ৮ পদের বিপরীতে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাপ্ত ফলাফলে বিজয়ী প্রার্থীরা হলেন, ষষ্ঠ শ্রেণীর মোনালিসা আহমেদ (২৮১), সপ্তম শ্রেণীর সাবিয়া আরবী হিরা (১৭৯), অষ্টম শ্রেণীর কামরুন নাহার মুনমুন (১৪৫), নবম শ্রেণীর তাছমিয়া ইসলাম চাঁদনী (২৮১), দশম শ্রেণীর সুমাইয়া রহমান তিশা (২৭৯), দশম শ্রেণীর দ্বিতীয় সোহেলী আমীন শ্রাবণী (২৩৮), নবম শ্রেণীর দ্বিতীয় জান্নাতুল ফেরদৌস তিশা (২০০) ও সপ্তম শ্রেণীর দ্বিতীয় মিথি মন্ডল (১৫৬)।

নির্বাচন পরিচালনা করেন, দশম শ্রেণীর শিক্ষার্থী কান্তা রায়। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, পঞ্চানন সরকার, আব্দুল ওহাব, প্রণব বিশ্বাস, মোঃ রোকনুজ্জামান, মোঃ ফজলুল আজম, অরবিন্দু হাজরা ও সাংবাদিক আব্দুল আজিজ।


এ ক্যটাগরির আরো খবর..