× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পাইকগাছা উপজেলা আনসার কমান্ডার হানিফের সেবামূলক কাজের দৃষ্টান্ত স্থাপন

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সেবামূলক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ সরদার। আবু হানিফ পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটী গ্রামের মৃত তাজেল সরদারের ছেলে। তিনি ১৯৯১ সালে প্রশিক্ষণ শেষে গদাইপুর ইউনিয়ন আনসার কমান্ডার হিসাবে বাংলাদেশ আনসার ও ভিডিপি’তে যোগদান করেন। ১৯৯৭ সাল থেকে তিনি পৌর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছর থেকে তিনি উপজেলা কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি জাতীয় দিবস, ধর্মীয় উৎসব, বৃক্ষরোপন কর্মসূচি ও এলাকার আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সুনাম অর্জন করেন। গত কয়েকদিনে তিনি পৌর এলাকায় বেশকিছু সামাজিক ও সেবামূলক কাজ করে এলাকাবাসীর দৃষ্টি কেড়েছেন। যার মধ্যে শহর রক্ষা বাঁধ মেরামত ও ¯প্রীডব্রেকারে রং দেওয়া অন্যতম।

উল্লেখ্য পৌর এলাকার বিভিন্ন সড়কে রয়েছে অসংখ্য স্প্রীডব্রেকার। স্প্রীডব্রেকার গুলোতে রং দেওয়া না থাকায় প্রতি নিয়ত ঘটছিল দূর্ঘটনা। গত কয়েকদিনে আবু হানিফের নেতৃত্বে আনসার সদস্যরা পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, আদালত এলাকা, বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়, শিবসা ব্রিজ সংলগ্ন, সরল কালিবাড়ী ও বাসস্টান্ড সংলগ্ন প্রধান সড়কে ¯প্রীডব্রেকার গুলোতে রং দিয়ে চিহ্নিত করেন। সেবামূলক এ কাজে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, রবি শংকর মন্ডল, ভিডিপি দলনেতা বজলুর রহমান, পৌর কমান্ডার মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড দলপতি লিটন গাজী, সোহাগ হোসেন, সাইমুন মীর ও বাবুল আক্তার।


এ ক্যটাগরির আরো খবর..