× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ১৪৪ ধারা অমান্য করে বসত ভিটা জবর দখলের অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
বসত ভিটা জবর দখলের অভিযোগ

১৪৪ ধারা অমান্য করে পাইকগাছার রাড়ৃলীর তুষার মন্ডলের ভোগ দখলীয় বসত ভিটা আমান সরদার ও আরশাদ গং কর্তৃক জবর দখল করার ঘটনা ঘটেছে। জবর দখলে বাঁধা দিলে দখলকারীরা তুষারের মা উশা রানী মন্ডলের মাথায় আঘাত ও তলপেটে লাথি মারলে গুরুতর আহত হন। তাকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তুষার মন্ডর ৮জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাড়ৃলীর হাল এসএ খতিয়ান নং ২৪৬, দাগ নং- ২১৮৩, বিআরএস খতিয়ান নং- ১০২৬, দাগ নং- ৪৫৩৬, মোট জমি ০.১৭ একর এর মধ্যে ০.১৩ একর নালিশী জমি। উক্ত জমি নিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে। যার মামলা নং- দেঃ ৪৫/১২ এবং এই জমির উপর এমআর ১৭৩/২২, ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

১৯ সেপ্টেম্বর সোমবার ভোর ৬টায় আমান সরদার ও হাসেম সরদারের নের্তৃত্বে দেশীয় অস্ত্র দা, লাঠি, সাবল, রড নিয়ে ২০/২৫ জন লোক তুষার মন্ডলের ভোগ দখলীয় সম্পত্তিতে প্রবেশ করে গাছপালা কেটে ঘর নির্মানের কাজ করতে থাকে। এ সময় তুষার মন্ডলের পরিবারের লোকজন বাঁধা দিলে তাদেরকে মারপিট করে উশা রানীকে আহত করে ত্রাস সৃষ্টি করে তাদেরকে অবরুদ্ধ করে রাখে।

জরব দখলের ঘটনায় মোঃ আমান সরদার (৪০), পিতা- হাসেম সরদার, রফিকুল জোয়াদ্দার (৩৮), পিতা- জয়েনী জোয়াদ্দার, মোঃ আরশাদ বিশ্বাস (৫০), পিতা- মোঃ মেহের বিশ্বাস, মোঃ রবিউল গাজী (৪০), পিতা- মোঃ আকাম গাজী, মোঃ কামরুল গাজী, পিতা- নাছের গাজী, শহিদুল ইসলাম, পিতা- সাদ্দাম হোসেন, মোঃ ইয়াসিন সরদার, পিতা- কামরুল ইসলাম ও আরশাদ সরদার, পিতা- মৃত আছরোপ সরদার, এই ৮ জনকে আসামী করে তুষার মন্ডল বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছে।পৃলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..