পাইকগাছায় হরিণের মাংস উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।  খুলনার পাইকগাছার থানা পুলিশ ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ মাংস সরবরাহকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে।

থানার ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান, শুক্রবার সন্ধ্যায় কতিপয় কয়েকজন ব্যক্তি মানিকতলা বাজারের সন্নিকটে মাহফুজুর রহমান কিনুর বাড়িতে হরিণের মাংস বিক্রয় করা চলছিল। বিক্রয়ের শেষ পর্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই অনিষের নেতত্ব সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্তিত টের পেয়ে মাংস সরবরাহকারীরা পালিয়ে যায়।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত খুলনা-হ-৩৬৬৫ নং হোন্ডা মোটরসাইকেল ও ৬ কেজি হরিণের মাংস সহ মাংস বিক্রয়ের বিভিন্ন উপকরণ উদ্ধার করে। উদ্ধারকৃত মাংস মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন। এ রিপার্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।