× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

পাইকগাছায় শিশুর রহস্যজনক মৃত্যু; বৃদ্ধার আত্মহত্যা

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় এক শিশুর রহস্যজনক মৃত্যু ও এক বৃদ্ধা’র আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।

থানাপুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের হাকিম জমাদ্দারের মেয়ে বুলি খাতুন (১২) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে পরিবার দাবী করেছে। এ ঘটনায় স্থানীয় একটি সুত্র জানিয়েছে, শিশু বুলির সাথে  তার মায়ের ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে তার মায়ের চড়ের আঘাতে তার মৃত্যু হয়।

অপরদিকে একই দিন রাত ৮টার দিকে উপজেলা গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ কুমখালী গ্রামের  মৃত অমূল্য কৃষ্ণ বৈদ্যের স্ত্রী সোনাপতি বৈদ্য (৭০) নিজ বাড়ীতে বিষ পানে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ওসি (ভারপ্রাপ্ত) জহুরুল আলম জানান, শিশু বুলি’র মৃত্যু রহস্য জনক মনে হওয়ায় তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..