× Banner
সর্বশেষ
হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় শিবসার উপকূলে হাজারো পূণ্যার্থীদের আগমনে রাস উৎসব অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
paikgacha

পাইকগাছা উপজেলা সদরে শিবসার অববাহিকায় শিববাটিস্থ রাস মন্দিরে হাজারো পূণ্যার্থীদের আগমনে ” শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমার পূণ্য স্নান ” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শিববাটি রাস মন্দির অঙ্গণে পাইকগাছা পৌরসভাস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার সার্বজনীন পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমা উপলক্ষ্যে  রাস মেলা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। উদ্বোধক ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরণ কুমার সাধু। বিশেষ অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার সহ-সভাপতি এ্যাড.অজিত কুমার মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর  আসমা আহম্মেদ‌।
 রাসমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ সানা ও জেলা পূজা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদার এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, হরিতলা মন্দিরের সেক্রেটারি প্রমথ সানা, পাইকগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোসলেম উদ্দিন, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মৃনাল কান্তি সানা, অখিল মন্ডল, সুভাষ মন্ডল, সুজন কুমার সানা, জগদীশ রায়, প্রধান শিক্ষক অনিতা মন্ডল, মুকন্দবিহারী মন্ডল, নৃপেন্দ্রনাথ মন্ডল, অজিত মন্ডল, কোমল মন্ডল, মৃনাল সানা, দিপক সরদার, বিভূতি সানা, উজ্জ্বল বিশ্বাস, প্রশান্ত মন্ডল, তরুণ মন্ডল, শ্যামসুন্দর মন্ডল, বিরাজ সানা, রঞ্জন মন্ডল, উদয় মন্ডল,   দিপক সরদার, দিলীপ মন্ডল, বিক্রম সানা, বিপ্লব রায় প্রমুখ।
শ্যামসুন্দর মূখার্জী ও সুব্রত ব্যানার্জী পৌরোহিত্যে  সকাল ৭ টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণেরর পূজা, ৮ টায় অঞ্জলি, সাড়ে ৯ টায় শিববাটি মন্দির সম্মুখস্থ শিবসা নদীর উপকূলে পূণ্যস্নান এবং স্নানান্তে প্রসাদ বিতরণেরর মধ্য দিয়ে রাস উৎসবের সমাপ্তি ঘটে। এছাড়া কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা ও লস্কর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস উৎসবের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..