× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

পাইকগাছায় মৎস্য সপ্তাহের সমাপনিতে ৬ জন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, ড. মোঃ লতিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা সাবরিনা খাতুন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান কওছর আলী জোয়াদ্দার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মকবুল হেসেন, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন ও মাওঃ অজিয়ার রহমান। অনুষ্ঠানে মৎস্য খাদ্য উৎপাদনে গাংচিল হ্যাচারীর ব্যবস্থাপনা পরিচালক, কাঁকড়ার ফ্যাটেনিংএ লক্ষ্মী রানী বাছাড়, রুই জাতীয় পোনা পালনে আব্দুর রহমান বিশ্বাস ও বাগদা চিংড়ি চাষে জিএম মালেকুজ্জামান, সুফলা রানী সানা ও মিজানুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..