× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

যুক্তরাষ্ট্রের নাইট ক্লাবে বন্দুক হামলা

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুজন নিহত হয়েছে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে। আহত হয়েছে আরো ১৩ জন। স্থানীয় সময় রোববার রাতে ফোর্ট মেয়ারের ক্লাব ব্লুতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার দুই মাস আগে অরল্যান্ডোতে সমকামীদের একটি নাইট ক্লাবে ওমর মতিন নামে এক বন্দুকধারীর গুলিতে ৪৯ জন নিহত হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুক হামলার আগে ক্লাবটিতে ‘কিশোর রাত’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ক্লাবের গাড়ি রাখার জায়গায় এ হামলার ঘটনা ঘটে।

ফোর্ট মেয়ারের পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন জিম মুলিগান জানিয়েছেন, হামলায় ১৫ থেকে ১৭ জন আহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..