পাইকগাছায় মাদরাসা ছাত্রী ধর্ষণ করার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের পূর্ব ভ্যাকটমারী গ্রামের জৈনক ব্যক্তির সপ্তম শ্রেণির মাদরাসা পড়ুয়া মেয়ে ঘটনার দিন মঙ্গলবার বিকালে বাড়ীর পাশে আশ্রয়ন প্রকল্প সংলগ্ন পুকুর থেকে পানি নিয়ে ফেরার পথে একই এলাকার সোহরাব গাজীর বখাটে ছেলে সাগর (২০) মাদরাসা ছাত্রীকে ধরে নিয়ে পাশ্ববর্তী একটি চিংড়ি ঘেরের বাসায় জোর পূর্বক ধর্ষণ করে বলে ভিকটিমের পরিবার দাবী করেছে।

এ ব্যাপারে থানার ওসি আশরাফ হোসেন জানান, এ ঘটনায় বুধবার ভিকটিমের মা বাদী হয়ে সাগর সহ ২ জনকে আসামী করে থানায় ধর্ষণ মামলা করেছে। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।