পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় চোর সিন্ডিকেটের সদস্য আফজাল শেখ কে পুলিশ আটক করেছে। সে খুলনা হরিনটানা থানার মদিনাবাগ গ্রামের বাবর আলী শেখের ছেলে।
জানা যায় শনিবার দুপুরে উপজেলার রাড়ুলী ইউপির বাঁকা বাজার হতে চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য আফজাল শেখসহ অন্যন্য সদস্যরা মিলে একটি ইঞ্জিন চালিত ভ্যান চুরি করে পালানোর সময় ঘোষপাড়া মন্দির সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে জনতা আটক করে পুলিশে দেয়। এ সময় অন্যন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
থানার ওসি মোঃ এজাজ শফী জানান, আরজুর সিডি এম এস যাচাই করে দেখা যায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ৪১/২৮৬/২০ চুরী মামলা, ডুমুরিয়া থানায় জিআর-৮৬/১৯ চুরির মামলা রয়েছে। তিনি আরো জানান সে বিভিন্ন সময় ভ্যান চুরী করতে গিয়ে একাধিক বার হাতে নাতে গ্রেফতার হয়েছে।