পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় সুপেয় পানি নিশ্চিত করার লক্ষে ৫০ লাখ টাকা ব্যায় সম্বিলিত পুকুর খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
দেলুটি ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ও আকিজ গ্র“পের অর্থায়নে বৃহস্পতিবার সকালে দেলুটি ইউপি’র ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া মাদরাসা সংলগ্ন এক বিঘা জমির উপর পুকুর খনন কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শিবপদ মন্ডল, জালাল সরদার, রমেন মন্ডল, শফিকুর রহমান ও শহীদ বিশ্বাস সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য খনন কাজ সম্পন্ন হলে প্রকল্পের আওতায় এলাকার ২ হাজার পরিবার সুপেয় পানি সুবিধা পাবে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছে।