পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

পাইকগাছা খুলনা প্রতিনিধি- পাইকগাছায় উপজেলা প্রসাশন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যেগে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাতুল আলম।স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।

বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ। পাইকগাছা উপজেলায় বয়স্ক ভাতা ৯২৭১ জন,বিধবা, স্বামী পরিত্যক্তা ভাতা ৪৪৬৪ জন, প্রতিবন্ধী ভাতা ৩৯৭৯ জন সুবিধা ভোগ করছেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।