পাইকগাছায় জাতীয় শোক দিবসের সকল প্রস্তুতি সম্পন্ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানিয়েছেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি আয়োজন করেছে। দিবসটিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ। সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জীবনী, কর্ম ও চিন্তা চেতনা সহ মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন প্রতিযোগিতা। সুবিধা জনক সময়ে মসজিদে মিলাদ মাহফিল, মুন্দির, গীর্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। অনুরূপভাবে উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে কোন প্রকার চাঁদাবাজী বা শোক দিবসের অমর্যাদা হয় এমন কোন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।