× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাষী সমাবেশ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য গবেষণা ও মৎস্য বিভাগের অগ্রগতি বিষয়ক চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল। সমাবেশে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উদ্ভাবিত গবেষণা লদ্ধ প্রযুক্তি তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। বৈজ্ঞানিক কর্মকর্তা সাবরিনা খাতুনের  পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্লা এনএস মামুন সিদ্দিকী ও মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, মৎস্য দপ্তরের সুজিত রঞ্জন মন্ডল, সুভাষ মন্ডল, মৎস্য চাষী ধর্মদাশ চক্রবর্তী, আসমা আক্তার ও মমতা সানা। সমাবেশে বক্তরা মৎস্য সেক্টরের অগ্রগতি এগিয়ে নিতে গবেষণা খাতকে অধিক গুরুত্ব দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। সমাবেশে প্রায় শতাধিক মৎস্য চাষী অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..