× Banner
সর্বশেষ
দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

পাইকগাছায় আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভোলানাথ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় বনাম দারুণমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় পরবর্তীতে ট্রাইব্রেকারে ৪-৩ ব্যবধানে দারুণমল্লিক একাদশকে পরাজিত করে ভোলানাথ একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, কুমুদ রঞ্জন ঢালী, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক অখিল চন্দ্র সরকার, খালেকুজ্জামান, প্রদীপ শীল, ইমরুল ইসলাম, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের কোচ তুষার কান্তি মন্ডল।

উপস্থিত ছিলেন বাবর আলী গাজী, আব্দুস সালাম কেরু, এসএম আমিনুর রহমান লিটু, জামিলুর রহমান রানা। ধারাভাষ্যে ছিলেন নূরুজ্জামান টিটু। খেলা পরিচালনা করেন রবিউল ইসলাম, আব্দুস সাত্তার ও শিহাব উদ্দীন বাবু।


এ ক্যটাগরির আরো খবর..