× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

পাইকগাছায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/paikgacha-vdp-product.jpg

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে ৬০ জন অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যার মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাইকগাছা উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যগণ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন। আমি তাদের কাজের প্রশংসা জানাই এবং সফলতা কামনা করি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফসহ ইউনিয়ন পর্যায়ের আনসার ও ভিডিপির লিডার ও কমান্ডারগণ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ আশালতা খাতুন।


এ ক্যটাগরির আরো খবর..