× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি

পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট

খুলনার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর ২নং ওয়ার্ডে মাওলানা আবু ইউসুফ (৬০) এর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবু ইউসুফ ও তাঁর স্ত্রী বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থ আবু ইউসুফের ছোট ভাই মো. মফিজুল ইসলাম (৩৮) জানান, “আমার দুই ভাতিজা চাকরির কারণে বাইরে থাকে। ভাই ও ভাবি একাই বাড়িতে ছিলেন। রাতে খাবারের সঙ্গে কোনোভাবে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল বলে আমাদের সন্দেহ। খাবার খাওয়ার পর তাঁরা অচেতন হয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।”

সোমবার সকালে তাঁদের জ্ঞান ফিরলে দেখা যায়, ঘরের দরজা খোলা, জিনিসপত্র এলোমেলো এবং গহনাগুলো উধাও।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিরাপদ মণ্ডল জানান, “অজানা বিষক্রিয়ায় আক্রান্ত দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।”

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, সম্প্রতি পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় চেতনানাশক প্রয়োগ করে চুরি ও লুটের এমন ঘটনা প্রায়ই ঘটছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..