× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
লাউ গাছের এক বোটায় ২০টি লাউ

পাইকগাছা উপজেলায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ ধরেছে। লাউ দেখতে এখন উৎসুক মানুষের ভিড় লেগেই আছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের  নতুন বাজারের রাইস মিলের চালে বিস্তার লাভ করা লাউ গাছটিতে ২০টি লাউ হয়েছে। মিলের পরিচালক নুর ইসলাম গাজী (নুরু) লাউয়ের চারা রোপন করে।

সরেজমিনে দেখা যায়, আমের মতো ঝুলে থাকা বোটায ২০টি  লাউ আছে। এর মধ্যে ১০টি লাউয়ের ওজন ২০০ গ্রামের মতো হবে। বাকি ৭টি লাউয়ের ওজন ৫০ থেকে ১০০ গ্রামের মধ্যে আর ৩টি মারবেলের মতো।নুরু জানান, স্থানীয়  বাজার থেকে লাউয়ের চারা কিনে তিনি নিজ হাতে লাগিয়েছেন।মিলের টিনের চালে গাছ লতিয়ে থাকায় নিচে থেকে ভাল মত দেখা যায় না। গাছে ৫০টির বেশী লাউ স্বাভাবিকভাবেই ধরেছে।২৫ এপ্রিল বৃহস্পতিবার সকারে টিনের চাল পরিস্কার ও গাছের বয়স হয়ে যাওযায় গাছ কেটে ফেলার জন্য চালে উঠে দেখে এক বোটায় ২০টি লাউ ধরেছ। তিনি গাছের কাণ্ড কেটে বোটার লাউ কেটে নিচে নামিয়ে আনেন।

লাউ  দেখতে আসা স্থানীয়  রহমত গাজী জানান, আমার জীবনে এই প্রথম দেখেছি  এক বেটায় ২০টি লাউ।এক বোটায় ২টি লাউ দেখেছি।এটি দেখা প্রথম ঘটনা।

নতুন বাজারের ব্যবসায়ী  মনিরুল জানান, বাজারের অনেকে এই লাউগুলো দেখতে এসেছে। এটা নিয়ে  বাজারে আলোচনা হচ্ছে। তাই আমিও দেখতে এসেছি। একটি বোটায় ২০টি লাউ আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কুষিবিদ অসিম কুমার দাশ জানান, এটা এক ধরনের অস্বাভাবিক ফলন। সাধারণত এমন ফলন হয় না। কোনো কারণে যদি গাছে অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হয় সে ক্ষেত্রে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে বেশি পরিমাণ লাউ আসতে পারে। এ ছাড়া জিন মিউটেশনের কারণেও হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..