× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ

পাঁচ বছর হল ‘বিজিবি’র

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার : ২০১০ সালের এ দিনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নাম নিয়ে দেশের সীমান্ত রক্ষী এ বাহিনী নতুনভাবে যাত্রা শুরু করে। আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হওয়ার পঞ্চম বার্ষিকী। এর আগে দেশ স্বাধীন হওয়ার পর থেকে দীর্ঘ ৪০ বছর এ বাহিনীর নাম ছিল বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিদ্রোহসহ বাহিনীর সদর দফতর পিলখানায় ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞের পর এ বাহিনীর নাম পরিবর্তন ও পুনর্গঠনের দাবি ওঠে সর্বত্র। পরে বাহিনীর নাম ও পোশাক পরিবর্তনসহ ব্যাপক সংস্কার আনা হয়। ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০’ জাতীয় সংসদে পাস হওয়ার পর ২০১০ সালের ২০ ডিসেম্বর নতুন নামে এ বাহিনীর যাত্রা শুরু হয়। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহীরা ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করে।

বিজিবি দিবসকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, বিজিবি বর্তমানে খুবই গতিশীল একটি বাহিনী। এ বাহিনীর নিজেদের দক্ষতা, পেশাদারিত্ব ও দেশের প্রতি কমিটমেন্ট রয়েছে। এ কারণে দেশের একটি আস্থার বাহিনী হিসেবে পরিণত হয়েছে বিজিবি। আজকে দেশের যেকোনও প্রয়োজনে সেটা হরতাল-অবরোধ ও আইনশৃঙ্খলা-বিষয়ক বা সীমান্ত বিষয়ে হোক, যেকোনও ইস্যুতেই এ বাহিনী আস্থার সঙ্গে কাজ করছে।

বিজিবি দিবসে সদর দফতর পিলখানাসহ দেশের রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটগুলোয় ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। দিবসের কর্মসূচি অনুযায়ী বিজিবি সদর দফতরে সকাল সাড়ে ৭টায় মহাপরিচালকের রেজিমেন্টাল পতাকা উত্তোলন, ‘সীমান্ত গৌরব`-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দেন । পিলখানায় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..