× Banner

ডেস্ক

পশ্চিমবঙ্গ গোটা রাজ্যের স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

পশ্চিমবঙ্গ গোটা রাজ্য জুড়ে স্কুলে ছড়াল বোমাতঙ্ক। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাঠায় কেউ বা কারা। যদিও মঙ্গলবার সকাল অবধি পাওয়া খবর অনুযায়ী, এখনও কোথাও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি। তবে এই মেইল কে বা কারা পাঠিয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী কর্মকর্তারা। স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

সূত্রের খবর, কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাঠায় কেউ বা কারা। গত রবিবার রাত ১২ টার পর মেইল ঢুকতে শুরু করে এইসব স্কুলের মেইল আইডিতে। এরপরেই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষরা। কলকাতার পাশাপাশি শিলিগুড়ি-সহ রাজ‍্যের একাধিক স্কুল থেকে উড়ে আসে অভিযোগ।

খবর পাওয়া মাত্রই তদন্ত শুরু করে লালবাজার। তদন্ত শুরু করে কলকাতা পুলিশের সাইবার শাখা। জায়গায় জায়গায় পৌঁছে যায় বম্ব স্কোয়াড। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় খানাতল্লাশি।

সূত্রের খবর, এই হুমকি মেলে লেখা ছিল, ‘শ্রেণিকক্ষের বাইরে বোমা রাখা আছে৷ আগামিকাল স্কুলে বাচ্চারা এলেই বোমা ফাটবে৷ আমাদের লক্ষ্য বেশি সংখ্যক মানুষকে রক্তস্রোতে ভাসিয়ে দেওয়া হয়।’ তবে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এই হুমকি মেইল এমনি এমনি কেউ পাঠায়নি। দুই সন্ত্রাসবাদী দলকে সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সেই দুই সংগঠন কী কী সেই সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..