পল্টন থানার নাশকতা মামলায় শুনানি তিন মার্চ

বিশেষ প্রতিনিধিঃ পল্টন থানার নাশকতা মামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া, আবদুল আউয়াল মিন্টু ও আমানুল্লাহ আমানসহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আগামী ৩ মার্চ শুনানির দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র গ্রহণ করে মহানগর হাকিম আতিকুর রহমান ৩ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ও ছাত্রদল নেতা রাজিব আহসান। ২০১৫ সালের ৬ জানুয়ারি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে পল্টন থানায় এ মামলা দায়ের করা হয়।

-+

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।