এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় মিয়ানমারে গণহত্যা বন্দের দাবীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বোদা উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
১৮ সেপ্টেম্বর (সোমবার) “রোহিঙ্গাদের বাঁচাও, বিশ্ব বিবেক জাগাও” এই স্লোগানকে সামনে রেখে সকাল ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড দীপক কুমার দে বাবলু, সাধারণ সম্পাদক কমরেড নুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দীন মানিক, কমরেড আলী মতুজা, রমজান আলী, মনোরঞ্জন সেন, মিনু বালা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অনতিবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যা বন্দের দাবী জানায়। এবং জাতিসংঘ কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানায়।



