× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

পলিথিন বিরোধী যৌথ অভিযানে ১৩ টন পলিথিন জব্দ, ৬.২ লাখ টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
পলিথিন বিরোধী যৌথ অভিযানে

পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে সারাদেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলায় একযোগে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে ১১টি মামলায় মোট ৬ লক্ষ ২০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৩টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১৩,০২৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানকালে কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম ও আদনান জুলফিকারের নেতৃত্বে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ন পাইপ জব্দ এবং ১৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। প্রসিকিউশন দেন পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান।

অন্যদিকে, ১৩ আগস্ট বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশে যৌথ অভিযানে এলাহি ব্রিকস ম্যানুঃ ও সেভেন ব্রিকস ম্যানুঃ নামের দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। একইদিন কিশোরগঞ্জে ৩টি অবৈধ ইটভাটাও উচ্ছেদ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ পলিথিন, শব্দদূষণ ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..