× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন জমা ও যাচাই বাচাই শেষ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ আসছে আগামী ২৮শে ফেব্রয়ারী ২০২১ইং মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এই নির্বাচনে ৩রা ফেব্রয়ারী বুধবার যারা মধুখালী উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আজিজুল ইসলাম এর নিকট মনোনয়ন জমা দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) মোঃ গোলাম মনসুর (নান্নু), জাতীয় পার্র্র্টি মনোনীত প্রার্থী আলী আহম্মেদ এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আজিজুর রহমান মোল্লা (সাবেক উপজেলা চেয়ারম্যান) ও মির্জা ইমরুল কায়েস।

এই সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৃহস্পতিবার ৪ঠ ফেব্রয়ারী বেলা ১২টায় সিনিয়র জেলা নির্বাচন অফিস ফরিদপুর সম্মেলন কক্ষে যাচাই বাচাই হয়। এ সময় জেলা সিনিয়র নির্বাচন কমিশন অফিসার মোঃ হাবিবুর রহমান ও মধুখালী উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আজিজুল ইসলাম এবং সকলের সর্মথন কারী ও প্রস্তাবকারী ও প্রশাসন উপস্থিত ছিলেন।

জানা যায় কারও মনোয়নপত্র বাতিল হয়নি। এ ছাড়া আরও জানা যায় ১১ই ফেব্রয়ারী প্রতাহার ও ১২ই ফেব্রয়ারী প্রতিক বরাদ্ধ এবং ২৮শে ফেব্রয়ারী নির্বাচন। ভোট ব্যালটের মাধ্যমে সমপন্ন হবে। মোট ভোটারের সংখ্যা ১,৬১,৫৪০জন । এর মধ্যে পুরুষ ৮১,৩৬৫ ও মহিলা ৮০,১৭৫। মোট কেন্দ্র ৭৮টি।


এ ক্যটাগরির আরো খবর..