× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

পরিবেশ সুষ্ঠু আছে, সঠিক ভোট হলে জিতবে বিএনপি -মির্জা ফখরুল

admin
হালনাগাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু আছে। সঠিক ভোট হলে বিএনপি জিতবে। ভোটযুদ্ধে বিপ্লব ঘটবে। জাতীয় ঐক্যফ্রন্টের জয় সুনিশ্চিত। বললেন বিএনপি মহাসচিব এবং ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী। ভোট দেবার পরে তিনি ঢাকার পথে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার দেশের ৩০০টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যেখানে সারা দেশে এবার মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। ভোটকেন্দ্র ৪০ হাজার ১৮৩টি ও ভোটকক্ষ ২ লাখ ৬ হাজার ৭৬৭টি।


এ ক্যটাগরির আরো খবর..