× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পরিবেশ রক্ষায় জাতীয় দাবি তোলার আহ্বান

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ রক্ষা জাতীয় দাবি হওয়া প্রয়োজন। এ জন্য পরিবেশ রক্ষায় জাতীয় দাবি তোলার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবার সন্ধ্যায় ‘বাংলাদেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশ’বিষয়ক বিশেষ সম্মেলনের দ্বিতীয় প্লেনারিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা আমাদের পরিবেশ ধ্বংস করেছে, তারা রক্ষায় দায়িত্ব নিচ্ছে না। তাই পরিবেশ রক্ষার জন্য জাতীয় দাবি তোলা প্রয়োজন। প্যারিস সম্মেলনে যে প্রতিশ্রুতি ও চুক্তি হয়েছে তা বাস্তবায়ন হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সমুদ্র উপকূল অঞ্চলে পানি বেড়ে যাওয়ায় যারা ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা এখন থেকেই করতে হবে।ওইসব এলাকার ফসলি জমিতে কিভাবে ও কোন ধরনের ফসল ফলানো যায় তার জন্য গবেষণার উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন মন্ত্রী।

দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। এতে সভাপতিত্ব করেন বাপা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, বেন সহ-সভাপতি নজরুল ইসলাম, বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন।

এর আগে সকালে সম্মেলন উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দ্বিতীয় দিন শনিবার সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।


এ ক্যটাগরির আরো খবর..