× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ১৭শত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

admin
হালনাগাদ: শনিবার, ৮ মে, ২০২১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ তাঁর নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ১ হাজার ৭ শত পরিবারের মাঝে প্রায় ১৪ লক্ষ টাকা সমপরিমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের মানুষকে সকল প্রকারে সহায়তা করছে। মন্ত্রী এসময় অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়ানোর জন্য বেসরকারি সংগঠন ও বিত্তবান মানুষদের প্রতি আহবান জানান।

বড়লেখা উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র মোঃ আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দীন এবং জুড়ী উপজেলায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ ।


এ ক্যটাগরির আরো খবর..