পরিবর্তিত পৃথিবীতে প্রযুক্তি উপযোগী দক্ষ জনসম্পদ অপরিহার্য -মোস্তাফা জব্বার

ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় পরিবর্তিত পৃথিবীতে প্রযুক্তি উপযোগী দক্ষ জনসম্পদ অপরিহার্য। প্রযুক্তি উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি হবে না। বলেছেন  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি আয়োজিত স্টুডেন্ট এলামনাই কংগ্রেস ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান শিক্ষা ব্যবস্থা ডিজিটাল বিশ্বে চাকরির জন্য অকার্যকর। প্রযুক্তির রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ বিষয়ে প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। দেশের জনসংখ্যার শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে না পারলে তাদের বোঝা বহন সমাজ ও রাষ্ট্রের জন্য কঠিন হয়ে উঠবে। তাই বিদ্যমান প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে সন্তানদের প্রযুক্তিনির্ভর  শিক্ষায় শিক্ষিত করে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

২০২১ সালে বাংলাদেশে ফাইভ জি চালু করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই প্রযুক্তি ফেসবুক বা ইন্টারনেট ব্রাউজ করার জন্য কিংবা মোবাইল ফোনে কথা বলার জন্য নয়।  ফাইভ জি হচ্ছে ডিজিটাল সুপার হাইওয়ে। ফাইভ জি প্রযুক্তি দিয়ে রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এবং প্রতিষ্ঠানের একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. ফকরে হাসান বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।