পরিকল্পিত নগরায়ণ করতে রিহ্যাবকে আরো অবদান রাখতে হবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণ করতে রিহ্যাবকে আরো অবদান রাখতে হবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিকল্পিত নগরায়ণ করতে রিহ্যাবকে আরো অবদান রাখতে হবে। গ্রামকে গ্রাম রেখেই শহরের আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দিতে হবে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অবাসন কেমন হবে, তার প্রতিচ্ছবি দিয়ে রিহ্যাব সরকারকে সহযোগিতা করতে পারে।

প্রতিমন্ত্রী আজ ঢাকার উত্তরায় ‘রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সময় জানান, ঢাকায় স্ক্যাডা, ভূগর্ভস্থ বিতরণ ব্যবস্থা, জিআইএস ট্রান্সফরমার ইত্যাদিসহ উন্নতমানের ইলেক্ট্রনিক গ্যাজেট ব্যবহার করার উদ্যোগ নেয়া হয়েছে। ক্লিন ও গ্রিন এনার্জি ব্যবহারকে সরকার উৎসাহ ও প্রণোদনা দিচ্ছে। শতকরা ৯৯ ভাগ এলাকা বিদ্যুতায়ন হয়েছে। অবশিষ্ট এলাকা জুন ২০২১ এর মধ্যেই বিদ্যুতায়ন করা হবে। বাড়ির ডিজাইন বিদ্যুৎ সাশ্রয়ী করার উদ্যোগ নিতে হবে।

রিহ্যাব-এর ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানার উপস্থাপনায় ও রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজলের সভাপতিত্বে অন্যান্যের মাঝে রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজি বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।