× Banner
সর্বশেষ
দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প

কোন রকম সিজার ছাড়াই মেহেরপুর জেনারেল হাসপাতালে এক সঙ্গে জন্ম নিল তিন শিশু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর: কোন রকম সিজার ছাড়াই মেহেরপুর জেনারেল হাসপাতালে এক সঙ্গে জন্ম নিয়েছে তিন শিশু কন্যা । ফুটফুটে তিন কন্যার নাম রাখা হয়েছে কথা, কাব্য ও দোয়েল। বাবা- মায়ের মুখে হাসি ফুটিয়ে গতকাল সোমবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভুমিষ্ট হয়েছে তারা।

১৫ বছর পর ছেলে সন্তানের মুখ দেখতে চেয়ে বাবা-মা এবারও দেখলো তিনটি ফুটফুটে কন্যা সন্তানের মুখ। ভুমিষ্ট হওয়ার পর থেকে তারা তিনজন ও তাদের মা সুস্থ রয়েছে এমনটিই জানালেন তাদের বাবা কিবরিয়া হোসেন। কিবরিয়া হোসেন মেহেরপুর পৌরসভায় লাইসেন্স শাখার সহকারি হিসেবে কর্মরত রয়েছেন।

মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের কিবরিয়া-মিতালি দম্পত্তি এ নিয়ে ৫টি কন্য্যা সন্তানের বাবা-মা হলেন। তাদের প্রথম সন্তান কণিকা তার বয়স ২২ বছর। ২য় সন্তান কবিতা তার বয়স ১৫ বছর। ঠিক ১৫ বছর পর এক সঙ্গে আরো তিনটি কন্যা সন্তান জন্ম নিলো। আদর করে তাদের নাম রাখা হলো কথা, কাব্য, দোয়েল। যথাক্রমে তাদের ওজন ২.৫ কেজি, ২.২ কেজি এবং ১.৮ কেজি। তারা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের ৩য় তলার শিশু ওয়ার্ডের ৯ নম্বর কেবিনে চিকিসাধীন রয়েছে।

বাবা কিবরিয়া হোসেন বলেন, সৃষ্টিকর্তার ইশরায় এক সাথে তিনটি কন্যা সন্তান পেয়েছি। তাদের মা সহ তারা সবাই ভালো আছে। জন্মের সাথে সাথে আদর করে তাদের নাম রেখেছি কথা, কাব্য ও দোয়েল। তারা সকলেই মানুষের মত মানুষ হোক এ দোয়া চাই সকলের কাছে।
কন্যা সন্তানদের নানি সুফিয়া খাতুন বলেন, তিন কন্য্যা হলেও আমরা খুশি। তারা ভালো ভাবে বেঁচে থাকুক। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাফিক-উন নবি সিয়াম জানান, ভুমিষ্ট হওয়া তিন শিশু কন্যা ভালো আছে। তাদের ওজনও স্বাভাবিক। তবে শীতকালে তাদের প্রতি বাড়তি যতœ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..